গোলাম রববানী
হরিপুর( ঠাকুরগাঁও) প্রতিনিধি।
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার, ৩ নং বকুয়া ইউনিয়নে গজধুম-ডাঙ্গীর নোনা নদীর পানিতে (২৮-১০-২০২২ ইং) তারিখে মোঃ আঃ রহমান ছেলে মোঃ তোহিদ আলীর(৩৬) লাশ উদ্ধার।
ধারণা করা হচ্ছে তোহিদ বিদ্যুৎ তারে সংস্পর্শে মৃত্যুর ঘটনা ঘটে।
নোনা নদীতে মৃত মোঃ মফিজ উদ্দিন ছেলে মোঃ আরিফ (১৮) ট্রেনজালের মাধ্যমে মাছ ধরে জীবিকা নির্বাহ করতো। তৌহিদ ও আরিফ
উভয়েই নোনা নদীর পানিতে মাছ ধরা নিয়ে প্রায়ই ঝগড়া বিবাদ লিপ্ত হয়।
আরিফের ট্রেন জাল ইতিমধ্যে কয়েক বার চুরির ঘটনা ঘটে। এই নিয়ে ক্ষুব্ধ হয়ে বিশেষ কৌশলে রাতের আধারে কারেন্ট সংযোগ দিয়ে রাখে কেউ যেন ট্রেন জালে স্পর্শ করলে কারেন্ট সংযোগ মারা যাবে বলে গ্রামে প্রচার করে। আরিফ ও তোহিদ উভয়ই নোনা নদীতে মাছ ধরে বাজারে বিক্রি করত এমনটাই জানিয়েছেন প্রতিবেশী মোছাঃ সামিনা(৫৫)স্বামী ভাদু মোঃ।
খুব সকালে ঘটনার খবর শুনতে পেয়ে আমি আমার ফসলি জমিতে থেকে দেখি তারপর আমি মাদ্রাসার রান্নার কাজ করি এজন্য আমি মাদ্রাসায় চলে যাই। পার্শ্ববতী গ্রামের ফারাজুল ইসলাম বার্তা বিচিত্রার প্রতিনিধিকে জানান, আমি ঘটনা কথা শুনে ঘটনাস্থলে যাই এবং তোহিদ কে আরিফের ট্রেন জালের কাছে মৃত অবস্থায় পরে থাকতে দেখি।
মফিজ উদ্দিনের ছেলে আরিফ দীর্ঘদিন ধরে নোনা নদীর পানিতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। ইতিমধ্যে আরিফের ট্টেন জাল কয়েক বার হারিয়ে যায়, চোর ধরার সেজন্য তার বাড়ির থেকে বিদ্যুৎ এর তার দিয়ে তার মাছ ধরার স্থানে কারেন্ট সংযোগ করে। ধারনা করা হচ্ছে গভীর রাতে যেহেতু তোহিদ আলী ট্রেনজালের কাছে যায়। কারেন্ট সংযোগ থাকার কারনে সেখানেই তার মৃত্যু হয়। তৌহিদের লাশ প্রথম দেখতে পান তৌহিদের স্ত্রী।
তৌহিদের মৃত্যুর ঘটনা সম্পর্কে তার বড় ছেলে জাবেদ কে জিজ্ঞেস করা হলে, জানায় বাবা শামুক কড়াতে গিয়ে আরিফের কারেন্ট সংযোগে তার বাবার মৃত্যু হয়।
এত রাতে শামুক কুড়ানোর জন্য কেন গেল ওখানে। সে কিছুই জানেন না বলে জানান।
আরিফের বাড়িতে তথ্য সংগ্রহের জন্য গেলে শুধু ছোট বোন কাশমিরা আক্তার কে পাওয়া যায়। তার ভাই আরিফ কোথায় জিজ্ঞেস করা হলে, তিনি জানান আমাদের অনেক গুলো মাছ ধরার ট্রেন জাল হারিয়ে গেছে, আমরা পাড়া প্রতিবেশী সকলকে সর্তক করে দিয়েছি এবং তৌহিদকেও সতর্ক করে দিয়েছি, আমার ভাই নোনা নদীর পানিতে ট্রেন জালে রাতে কারেন্ট সংযোগ দিয়ে রাখে ।
মৃত্যুর সংবাদ হরিপুর থানা পুলিশ কে অবহিত করা হলে, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।