বিরামপুর দিনাজপুর প্রতিনিধিঃ
বিরামপুর দোকান কর্মচারী ইউনিয়ন ত্রি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর শুক্রবার বিরামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে (আনারস প্রতিক ১১২ ভোট পেয়ে ) নুর আলম সভাপতি, সম্পাদক পদে (ছাতা প্রতিক ১১৫ ভোট পেয়ে ) মোঃ আলমগীর হোসেন সধারণ সম্পাদক এবং অর্থ সম্পাদক পদে (কাঁচি প্রতিক ৮৩ ভোট পেয়ে ) রুহুল আমিন অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশন প্রভাষক এসএম ফারুক হোসেন, সহকারী জাহাঙ্গীর আলম, দুলাল হোসেন এবং প্রধান প্রিজাইডিং হিসেবে প্রভাষক জাকিরুল ইসলাম, সহকারী সাংবাদিক শাহালম মন্ডল, আঃ জব্বার ভোট গ্রহন ও ফলাফলের দায়িত্ব পালন করেন।
এছাড়া বিরামপুর পৌর মেয়র আক্কাস আলী ভোট কেন্দ্র পরিদর্শনে সন্তোষ প্রকাশ এবং সকলকে ধন্যবাদ জানান।