বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে মাদক সেবনের অপরাধে রাহিদ নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।
গতকাল শুক্রবার (২৮ শে অক্টোবর) রাত ৮টায় বিরামপুর উপজেলার কাটলা বাজারে রাহিদ (২৯) নামের এক যুবক মাদক সেবনের উদ্দেশ্যে আসেন। স্থানীয় জনগণ মটরসাইকেল চুরির অভিযোগে আটক করার পর বিরামপুর থানায় জানায়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা এক্সিকিউটিভ মাজিস্ট্রেট পরিমল কুমার সরকার মাদক সেবনের সত্যতা যাচাই করে অভিযুক্ত রাহিদকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ শত টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযুক্ত মোঃ রাহিদ(২৯), পিতা আব্দুল কাফি, রংপুর জেলার পীর গঞ্জে বাড়ি।
ইউএনও পরিমল কুমার জানান, স্থানীয় জনগণের কাছ থেকে ঘটনার বিস্তারিতে শুনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রাহিদকে পাঁচশত টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। তিনি বলেন, এলাকাবাসী সচেতন থাকলে ও সহযোগিতা করলে মাদক নির্মূল করা সম্ভব।