আবু জাফর বিশ্বাস , ঝালকাঠি :: পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এই শ্লোগানে নানা কর্মসূচির মধ্যে দিয়ে ঝালকাঠিতে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। পুলিশ লাইন্স থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
আজ শনিবার (২৯ অক্টোবর) সকালে ঝালকাঠি পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং ডের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলির সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।
পুলিশ সুপার আফরুজুল হক টুটুলের সভাপতিত্বে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা’র সঞ্চালনায় পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহআলম, নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠির পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান সহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তৃতাকালে আমির হোসেন আমু বলেন, ‘জঙ্গী দমন, মাদক নিয়ন্ত্রন, সন্ত্রাস দমন, করোনা মোকাবেলাসহ এদেশে পুলিশের ভুমিকা প্রসংশনীয়। সমাজ থেকে মাদক নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে।
তিনি আরো বলেন, ‘বাংলাদেশ ভারত সীমান্তে মিয়ানমারের তিনশো’র অধিক ফেন্সিডিল তৈরির কারখানা ছিলো। এ থেকে প্রমানিত মাদক দিয়ে স্লো পয়োজন দেশে ঢুকিয়ে দিয়ে আমদের দেশকে সরযন্ত্রের মুখে ফেলা হয়েছিলো।
আলোচনা সভা শেষে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদানের জন্য একজন পুলিশ কর্মকর্তা ও একজন কমিউনিটি পুলিশিং সদস্য’র হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমির হোসেন আমু ।