গোলাম রববানী
হরিপুর ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
"পুলিশই জনতা, জনতাই পুলিশ" এই শ্লোগানকে সামনে রেখে,ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার
আয়োজনেঃ কমিউনিটি পুলিশিং ফোরাম,হরিপুর, ঠাকুরগাঁও। হরিপুর থানা থেকে ১০.৩০ মিনিটে বর্নাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরের হলরুমে এসে শেষ হয়।র্যালি শেষে কমিউনিটি পুলিশিং ফোরাম সভাপতি জনাব মোঃ আফজাল হোসেন এর সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বহ্নি শিখা আশা। হরিপুর সরকারি মোসলেম উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ সৈয়দুর রহমান, হরিপুর থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ তাজুল ইসলাম,ভাইস-চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পূ্ষ্প, মহিলা ভাইস-চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি, , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা বাবু নগেন কুমার পাল, সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা , জনাব এস এম আলমগীর,হরিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।হরিপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ মনোয়ারুল ইসলাম রিপন, জেলা পরিষদ সদস্য, জনাব মোঃ আনিসুজ্জামান শান্ত ও সাবিনা ইয়াসমিন রিপা।
আরোও উপস্থিত ছিলেন ২ নং আমগাঁও ইউপি চেয়ারম্যান জনাব পাভেল তালুকদার, ৩নং বকুয়া ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আবু তাহের সহ বিভিন্ন ইউপির সদস্যগণ, আমন্ত্রিত ছাত্র/ ছাত্রী, শিক্ষক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এছাড়াও উপস্থিত ছিলেন হরিপুর থানা পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দ ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ ।
উপস্থিত বক্তৃতাগন বলেন, জনতা ও পুলিশ ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে, মাদকদ্রব্য ও চুরি বন্ধ করা সম্ভব। সচেতনতাই পারে অপরাধ নির্মূলের এক মাত্র পথ। দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে হলে কিশোর অপরাধ বন্ধ করতে হবে। মাদক, সন্ত্রাস,জঙ্গী, উন্নয়নে প্রতিবন্ধকতা নিয়ে আসুন উন্নয়নের জন্য শপথ করি,জঙ্গি, সন্ত্রাস ও মাদক মুক্ত দেশ গড়ি।