কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজর জেলার কুলাউড়ায় কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালন করা হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) দুপুরে থানা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু উদ্যান প্রাঙ্গণে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজলের সভাপতিত্বে ও থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামের পরিচালায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ফজলুল হক ফজলু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশ এগিয়ে যাচ্ছে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নানাভাবে চেষ্টা করে। ৫ লাখ জনপদের কুলাউড়ায় স্বল্প সংখ্যক পুলিশ মানুষকে নিরাপত্তা দিতে অনেক হিমশিম খেতে হয়। সেজন্য থানা পুলিশকে সহায়তা করছে কমিউনিটি পুলিশ। আমাদের যারা সম্মানিত জনগণ রয়েছেন আপনারা সকলেই কিন্তু কমিউনিটি পুলিশের অংশ। আর এজন্য বলতে চাই, সমাজ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশপাশি আমাদের সকলকেই দায়িত্ব নিতে হবে।
এ ছাড়া কমিউনিটি পুলিশিং ডে-এর র্যালি ও সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, থানার সকল কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।