শার্শার বাগআঁচড়ায় উপ-নির্বাচনে ফুটবল মার্কায় ভোট চাইলেন চেয়ারম্যান খালেক

Date: 2022-10-29
news-banner



এবিএস রনি, শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়ের আসন্ন ০২ই নভেম্বর উপ-নির্বাচনের ৭নং ওর্য়াডের প্রচার- প্রচারণায় ফুটবল মার্কায় ভোট চাইলেন ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক।

উক্ত নির্বাচনকে ঘিরে শনিবার (২৯ই অক্টোবর) বিকালে বাগাডাঙ্গা ও মহিষাকুড়া বাজারে পথসভায় ও নির্বাচনী প্রচার প্রচারণার আয়োজন করেন মেম্বার পদপ্রার্থী আজিজুর ইসলাম।

এই পথ সভায় চেয়ারম্যান খালেক বলেন, উপ-নির্বাচনে ফুলবল প্রতীকে আজিজুর কে ভোট দিবেন কারণ সে সৎ যোগ্য একটা ছেলে। আগামীদিনে যেনো মহিষাকুড়া- বাগাডাঙ্গার যাবতীয় উন্নয়ন আজিজুরের মাধ্যমে সফলভাবে করতে পারি। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। তিনি আরও বলেন আপনারা কোন হুমকি ধামকি তে ভয় পাবেন না, আইন শৃঙ্খলার মাধ্যমে নিরাপক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

এসময় প্রচার প্রচারণায় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার শাহরিন আলম বাদল, নাভারণ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও শার্শা উপজেলা যুবলীগের সদস্য ফেরদ্দৌস চৌধুরী রাজু, শার্শা উপজেলা সেচ্ছাসেবকলীগে যুগ্ম আহ্বায়ক হাজী বাবলু মিয়া, শার্শা উপজেলা মৎস্যজীবীলীগের সভাপতি অহিদুজ্জামান অহেদ, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, যুবলীগ নেতা কাজী মালেকুজ্জামান সুজন, শফিক মাহমুদ ধাবক, সেচ্ছাসেবকলীগ নেতা ডায়মন্ড মড়ল, আওয়ামীলীগ নেতা আহাদ আলী, জালাল মুন্সি, শাহজাহান মোল্ল্যা, ইউনিয়ন যুবলীগ নেতা তবিবর রহমান, ফজলুর রহমান, ফারুক হোসেন, মিঠু, তরিকুলসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

Leave Your Comments