আল আমীন
নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি
সারাদেশের ন্যায় 'কমিউনিটি পুলিশের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এপ্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) সকালে নানা কর্মসুচী পালিত হয়।
নালিতাবাড়ী থানার আয়োজনে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। এতে অংশ গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, কমিউনিটি পুলিশের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক ডা. বিল্লাল হোসেন চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, ইউপি চেয়ারম্যান, গ্রামপুলিশ সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনিন বলেন, পুলিশ সব সময় জনগণের পাশে আছে, থাকবে। এজন্য তিনি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান।
উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ও নন্নী ইউপি চেয়ারম্যান ডা.বিল্লাল হোসেন চৌধুরী বলেন, বর্তমানে নালিতাবাড়ীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। অপরাধ দমনে সবাই মিলে পুলিশকে সহযোগিতা করে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে।