বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ( বিএমএসএস) এর যশোর জেলা সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

Date: 2022-10-29
news-banner


আমিনুর রহমান, অভয়নগর  প্রতিনিধিঃ
: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ( বিএমএসএস) এর যশোর জেলা সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ অক্টোবর শনিবার  বেলা ১১ টায় যশোরের মুড়লী মোড় চলন্তিকা পেট্রোল পাম্পের ২য় তলায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে  বিএমএসএস এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিকের উদ্বোধনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়।  খন্দকার মাহিব্বুর  রহমান হিরণ এর সভাপতিত্বে এবং গোলাম রসুল এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন।প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান।বিশেষ বক্তা ছিলেন বিএমএসএস  এর  সাধারণ সম্পাদক সুমন সরদার।সম্মানিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক গ্রামের কণ্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শাহিনুর রহমান পান্না।সম্মানিত অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন বিএমএসএস এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন রুবেল,কেন্দ্রীয় কমিটির যুগ্মমহাসচিব আবু হামজা বাঁধন,সহ সম্পাদক প্রভাষক কামাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি এম মিজানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ,কেন্দ্রীয় কমিটির উপ শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, খুলনা বিভাগীয় কমিটির সহসভাপতি খন্দকার আশিকুর রহমান টনি,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ,খুলনা বিভাগীয় কমিটির জাকির হোসেন হৃদয়,কামাল হোসেন,রেজোয়ান হোসেন রাজা। সম্মেলনে বক্তারা লবিং গ্রুপিং বাদ দিয়ে সাংবাদিকদের বিপদে আপদে ঐক্যবদ্ধ থেকে পাশে থাকার দৃঢ় অঙ্গীকার করেন।সম্মেলনের মধ্যাহ্নভোজের পর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান  দৈনিক  বর্তমান কথা'র নাসিম রেজা কে সভাপতি, মাই টিভি'র শরিফুল ইসলাম কে সাধারণ সম্পাদক এবং গ্লোবাল টিভির ইমাম হাসান রুবেল  কে সাংগঠনিক সম্পাদক  করে ১০১  সদস্যের কমিটি ঘোষণা করা হয়।  

Leave Your Comments