মুকসুদপুরে কৃষকের মাঝে নারকেল গাছের চারা ও সার বিতরণ

Date: 2026-06-18
news-banner

মুকসুদপুর প্রতিনিধ: 

গোপালগঞ্জের মুকসুদপুরে "প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত "৫ বছরে ২৫ কোটি   বৃক্ষরোপণ কর্মসূচি" সফল করার উদ্দেশ্যে ৩৬০ জন কৃষক এর মাঝে ১৮ শ  নারকেল গাছের চারা ও সার বিতরণের  করা হয়েছে ৷ 

আজ বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১ ঘটিকার সময় মুকসুদপুর কৃষি অফিস চত্বরে ভারপ্রাপ্ত উপজেলা নিবাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি মোঃ আবিরুল ইসলাম কৃষকদের মাঝে নারিকেল গাছ ও সার বিতরণ করেন ৷

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আঃ ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু, সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।  অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন উপসহকারী অফিসার মোঃ রুহুল কুদ্দুছ।

Leave Your Comments