কালীগঞ্জ উপজেলা প্রেস সোসাইটি নির্বাচন ২০২২ অনুষ্ঠিত

Date: 2022-10-30
news-banner

স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের- কালীগঞ্জে - কালীগঞ্জ উপজেলা প্রেস সোসাইটি নির্বাচন নতুন কমিটি গঠন করার লক্ষ্যে ২০২৩-২০২৪ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

উক্ত কালীগঞ্জ প্রেস সোসাইটি নির্বাচনে সভাপতি জনাব এস এম আক্তারউজ্জামান এবং সাধারণ সম্পাদক জনাব বদ্দিউজ্জামান শেখ শরীফ নির্বাচিত হন।তাছাড়া সহ-সভাপতি, ও সিনিয়র সহ-সভাপতি, যুগ্ম সাধারণ,সাংগঠনিক সম্পাদক সম্পাদক,কোষাধ্যক্ষ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক, সহ ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। 

এসময় নির্বাচনে সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সিনিয়র সাংবাদিকবৃন্দ বক্তব্যে কালীগঞ্জ উপজেলা প্রেস সোসাইটির প্রসংশা করেন। সাংবাদিক জাতির বিবেক, সাংবাদিক জাতির দর্পন। সততা, সাহস, আর ধৈর্য ধরে সাংবাদিকতার মহান পেশা কে ধরে রাখতে হবে। 

সর্বশেষ বিজয়ীদের ফুলের শুভেচ্ছা প্রদান করা হয় ও মিষ্টি বিতরন করা হয়। গাজীপুর কালীগঞ্জ থেকে পংকজ বৈষ্ণব রিপোর্ট।

Leave Your Comments