লামায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিট প্রতিনিধি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

Date: 2026-06-20
news-banner

লামা প্রতিনিধি :

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লামা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় “ইউনিট প্রতিনিধি সম্মেলন-২০২৬”।  সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ ইসহাক। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বান্দরবান জেলা সভাপতি ফারুক আহমদ,বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা শাখা আমীর মাও. কাজী মোঃ ইব্রাহীম। সম্মেলনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লামা উপজেলা সভাপতি শামশুল হক। 

সম্মেলনে সংগঠনের বিভিন্ন ইউনিটের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন এবং শ্রমিকদের অধিকার, কল্যাণ, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, শ্রমিক সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নৈতিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব গঠন এবং একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার এই আন্দোলন আরও বেগবান হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

Leave Your Comments