টুটুল, ভোলা জেলা প্রতিনিধিঃ
ভোলার তজুমদ্দিন উপজেলা ৩নং চাঁদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গুরিন্দা বাজারে পূর্ব পাসে ছলেমান মিয়ার বাড়ির মোঃ সফিউল্লাহ মিয়ার বসত ঘরের দরজা ভেঙ্গে গতরাতে পিছনের বারান্দার দরজা ভেঙ্গে নগদ টাকাসহ অলংকার চুরি করে নিয়ে যায়। এবং সাথে একটি স্মার্ট ফোন নিয়ে যায়।
গতরাত ভোর ৫ টায় সময় যখন ফজরের নামাজের পড়তে উঠেছেন সফিউল্লাহ মিয়া তখন তিনি দেখলেন ঘরের দরজা খোলা রয়েছে। তখন তিনি আসেপাশে লোকজন ডেকে জড় করেন এবং দেখতে পেলেন তাহার ঘরের একটি টিনের বাক্সের তালা খোলা এবং তাহার জমানো টাকাসহ সোনার অলংকার নেই।
ঘটনাস্থলে গিয়ে ভিকটিম সফিউল্লাহ মিয়ার সাথে আমরা কথা বলে জানতে পারলাম! তাহার চুরি হওয়া সোনার অলংকার গুলো তার মেয়ের গহনা ছিল।
ভিকটিম সফিউল্লাহ মিয়া আরো জানান, যারা এই ঘটনার সাথে সংযুক্ত আছে তাদের কে যেন আইনের আওতায় এনে কঠিণ শাস্তি দেয়। তিনি আরোও বলেন তজুমদ্দিন উপজেলা নিবার্হী কর্মকর্তা মরিয়ম বেগম কাছে আকুল আবেদন করেন এই পরিস্থিতিতে সঠিক অপরাধীকে খুঁজে বের করতে সাহায্য এবং তার পাশে থেকে সহযোগিতা করার জন্য।