রাজৈরে মাদকবিরোধী সমাবেশে কারবারীদের সনাক্ত করে পুলিশের হাতে তুলে দেয়ার ঘোষণা

Date: 2026-06-21
news-banner

নিজস্ব প্রতিবেদক:

মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর স্কুল মাঠে শনিবার বিকেলে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, মাদক সমাজে চুরি-ডাকাতি ও অপরাধ প্রবণতা বাড়ায়। একজন নেশাগ্রস্ত মানুষকে দেখে অন্যজন উৎসাহিত হয়। তাই মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তারা ঘোষণা দেন, এলাকার মানুষ মাদক কারবারীদের সনাক্ত করে পুলিশের হাতে তুলে দেবে।

সমাবেশে বক্তারা আরো বলেন, সমাজের বেশির ভাগ অপরাধের মূল উৎস মাদক। তাই মাদক কারবারীদের সঙ্গে কোনো আপোষ নেই। আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জনগণ তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করবে।

সভায় সভাপতিত্ব করেন কবিরাজপুর সিহাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন কাশিমপুর কেএইচ মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ওসমান গনি। উপস্থিত ছিলেন রাজৈর থানার পরিদর্শক কুতুব উদ্দিন, জেলা বিএনপির সদস্য আরিফ হাওলাদার, হেফাজতে ইসলাম রাজৈর শাখার সেক্রেটারি মাহামুদুল্লাহ ফাহামী, পৌর বিএনপির আহ্বায়ক শেখ জাকিরসহ স্থানীয় শিক্ষক ও সমাজকর্মীরা।

Leave Your Comments