নিজস্ব প্রতিবেদক:
মাদারীপুরের শিবচর উপজেলায় নিখোঁজের দুইদিন পর এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে বাজিতপুর গ্রামের একটি বাঁশঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সজীব বেপারী (২৭) ওই গ্রামের হাফেজ বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরের পর থেকে সজীব নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে থানায় বিষয়টি জানানো হয়। রোববার সকালে স্থানীয়রা বাঁশঝাড়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, “খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”