হিউম্যান রাইটস এলাইভ ভোলা জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Date: 2026-06-22
news-banner

আজ ২১ জুন (রবিবার) সন্ধ্যা ৭:০০টায় ভোলা সদরের রেনেসা রেস্টুরেন্টে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস এলাইভ-এর ভোলা জেলা নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস এলাইভ, ভোলা জেলা শাখার সভাপতি মোঃ জিয়াউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা এম. মাকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সালাহউদ্দিন সালেহ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন হিমু, সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরীসহ ভোলা জেলা কমিটির সকল সদস্যবৃন্দ।

সভায় নবগঠিত কমিটির সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পাশাপাশি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন, মানবাধিকার প্রতিষ্ঠায় করণীয়, সাংগঠনিক কার্যক্রমের সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও জনমুখী করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Leave Your Comments