লামা প্রতিনিধি :
সোমবার (২২ জুন) লামা উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন এর সভাপতিত্বে এই সভার আয়োজন করেন ‘পার্বত্য চট্টগ্রাম সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প, ডিপিএইচই’।
বিশেষ অতিথি ছিলেন লামা উপজেলা বিনপি’র সাবেক সভাপতি আবদুর রব,জামায়াতে ইসলামী লামা উপজেলা শাখার আমীর কাজী মোঃ ইব্রাহীম। লামা প্রেসক্লাব সভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া,লামা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) ডাঃ সোলেমান আহমেদ ও লামা উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মোঃ আবদুর রাজ্জাক।
অবহিত করণের মূল উদ্দেশ্য, স্যানিটেশন সুবিধা সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা। সভায় উপকারভোগীদের মাঝে টয়লেট নির্মাণের স্থান, নকশা, স্বাস্থ্যবিধি ও রক্ষণাবেক্ষণ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন,
জনগনণের অর্থে পরিচালিত প্রতিটি উন্নয়ন প্রকল্পের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণ নিশ্চিত করা তাই এ প্রকল্পের পরিকল্পনা উপকারভোগী নির্বাচন, অর্থ ব্যয় এবং বাস্তবায়নের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তাছাড়া “প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা কর্তৃক নিয়োগপ্রাপ্ত ঠিকাদারসহ সংশ্লিষ্ট পাবলিক হেল্থ এর প্রকৌশল বিভাগের ঊধ্বর্তন কর্মকর্তা এই সভায় থাকা উচিত ছিলো।
বক্তারা আরো বলেন, লামা পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে হাউজ হোল্ড টয়লেট নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে কাজে নিম্মমানের নির্মাণ সামগ্রী ব্যাবহারসহ উপকারভোগী পরিবারদের কাছে ঠিকাদারের লোকজন সুবিধা নিচ্ছেন।তাই স্থানীয় জনগণ,সুশীল সমাজ, সাংবাদিক এবং জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে সামাজিক নজরদারি ব্যবস্থা করে তোলা প্রয়োজন।
অনুষ্ঠানের সভাপতি লামা পৌর প্রশাসক মোঃ মঈন উদ্দিন উপকারভোগীসহ সকলের উদ্দশ্যে বলেন, চলমান প্রকল্পে কোন ধরণের অনিয়ম পরিলক্ষিত হলে আমাকে জানবেন। অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।