মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা যুবদলের উদ্যোগে কেন্দ্র ঘোষিত "সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শিষ্টাচার বহিঃভুত রাজনীতির বিরুদ্ধে " প্রতিবাদ মিছিল করেছে মুকসুদপুর উপজেলা ও পৌর যুবদল।
আজ মঙ্গলবার (২৩ জুন) বিকালে মুকসুদপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় হতে উপজেলা যুবদলের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল সহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক চত্বরে গিয়ে শেষ করে। এর পূর্বে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন " জামাত শিবীর ও এনসিপির কিছু কিছু নেতা সহ দল সর্বস্ব নামধারী কিছু ব্যাক্তি দেশে রাজনৈতিক শিষ্টাচার বহিঃভূত রাজনীতির চর্চা করতে চাচ্ছে, যা খুবই উদ্বেগের বিষয়। সেই সাথে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশ ব্যাপী নৈরাজ্য ও রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে, যা শক্ত হাতে প্রতিহত করা হবে। আওয়ামী লীগ এ দেশের সাধারন জনগণের জীবন অতিষ্ঠ করে তুলেছিল, তারা মানুষের ভোটের অধিকার কেঁড়ে নিয়েছিলো এবং গুম খুনের মাধ্যমে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলো কিন্তু দেশের আপামর জনতা দেশ থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করে, দেশের বাহিরে থেকে যদি নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের অভ্যান্তরে আবার অশান্তির সৃষ্টি করতে চায় জনগণের জানমালের নিরাপত্তায় জাতীয়তাবাদী যুবদল জনতার সাথে মাঠে থেকে সকল অপশক্তিকে প্রতিহত করবে।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান সাইদ, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক সাইদুজ্জামান লিটন, যুগ্ন আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।