৭৭ বছরের পুরনো একটি রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার পেছনে একজন ব্যক্তির ক্ষমতার মোহ কাজ করেছে বলে মন্তব্য করেছেন মাজহারুল ইসলাম জোসেফ।
তিনি বলেন, “আমরা দেখেছি, ৭৭ বছরের পুরনো একটি রাজনৈতিক দল নিষিদ্ধ হলো শুধুমাত্র এক ব্যক্তির ক্ষমতার মোহের কারণে। ক্ষমতা ধরে রাখার জন্য গুম, খুন, গণহত্যা, বিরোধী দল দমন-পীড়ন এবং বিনা ভোটের নির্বাচনের মতো নানা আয়োজন করা হয়েছে।”
মাজহারুল ইসলাম জোসেফ আরও বলেন, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য ব্যক্তি ও রাজনৈতিক দলের চরিত্রেরও পরিবর্তন ঘটতে দেখা গেছে। ক্ষমতার লোভ ও আধিপত্য বিস্তারের মানসিকতা গণতান্ত্রিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, “ক্ষমতার জন্য ব্যক্তি ও দলের চরিত্র পরিবর্তনের বহু উদাহরণ আমরা দেখেছি। আল্লাহ আমাদের অবৈধ ক্ষমতার মোহ থেকে মুক্ত রাখুন।”
তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।