প্রকাশ : ২৪ জুন ২০২৬
সময়: ০৪:৪৭ পিএম
আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে জাকির খানের শোডাউন
নিজস্ব প্রতিবেদক
:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ঠেকাতে নারায়ণগঞ্জে মিছিল-শোডাউন করেছে মহানগর বিএনপি নেতা জাকির খান।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১ টায় দেওভোগ নাগবাড়ি মাঠ থেকে শোডাউন বের করে।
পরে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া হয়ে সাইনবোর্ড এলাকায় অবস্থান নেন। সেখানে
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দরা জাকির খানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
পরে পূনরায় মিছিলটি খানপুর হয়ে ডিআইটি গিয়ে শেষ করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে দেশবিরোধী ও গণতন্ত্রবিরোধী সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জাকির খান।
এসময় মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।