অবসরে গেলেন শিক্ষক সুরেশ চন্দ্র পান্ডে, বোদায় বিদায় সংবর্ধনা

মোঃ মাহমুদুল হাসান বাবু , পঞ্চগড় প্রতিনিধি : 

পঞ্চগড়ের বোদা উপজেলার নাসের মন্ডল হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুরেশ চন্দ্র পান্ডে’র অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে অবসরে যাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক সুরেশ চন্দ্র পান্ডের হাতে শিক্ষার্থী, শিক্ষক, সাবেক শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা ইউনুস আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বোদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা বেগম,
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বোদা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর একেএম সারওয়ার জাহান আহমেদী, মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজগর আলী হারুন,বালাভীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা,মন্না পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 
শেফালী বেগম ,বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মিজানুর রহমান,মাঝগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুব আলম চপল প্রমুখ।