এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

Date: 2022-10-31
news-banner


সাকিব হাওলাদার ডাসার প্রতিনিধি(মাদারীপুর)

মাদারীপুর জেলার ডাসারে সরকারি শেখ হাসিনা একাডেমি এন্ড উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজ এর ২০২২ এর এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়। 
সোমবার সকাল ১০.০০ টা থেকে কলেজ হলরুমে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল ও বিদায় অনুষ্ঠান। 

এ সময় উপস্থিত ছিলেন  ডাসার উপজেলা নির্বাহী অফিসার জনাব সারমীন ইয়াছমীন, সরকারি শেখ হাসিনা কলেজ এর অধ্যক্ষ জনাব জাকিয়া সুলতানা সহ কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগন,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া, সাংবাদিকবৃন্দ।

শিক্ষার্থীদের উদ্দেশ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রত্যেক শিক্ষার্থীদের বেড়ে উঠার জন্য  দরকার সঠিক শিক্ষা আর এইচএসসি পরিক্ষা হচ্ছে একটি শিক্ষার্থীর জন্য জীবনের সব থেকে বড় অধ্যায় কারণ এই অধ্যায় শেষ করেই বিভিন্ন স্থানে সুযোগের জন্য চেষ্টা করে থাকে।
তিনি সকলের জন্য প্রার্থনা করে এবং সকলের মঙ্গল কামনা করে। 

অধ্যক্ষ জাকিয়া সুলতানা শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশ মূলক বক্তব্য রাখেন তিনি সকল শিক্ষার্থীদের বলেন কিভাবে পরিক্ষা হলে যাবে কিভাবে তারা ঠিক মতো তাদের পরিক্ষা দিবেন এবং তাদের জন্য প্রার্থনা করেন। 

এ সময় মিলাদ ও দোয়া মাহফিল  এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

Leave Your Comments