খানকায়ে মোজাদ্দেদীয়া তরিকার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

Date: 2026-06-25
news-banner

শাকিল প্রধানঃ 

মুন্সীগঞ্জের গজারিয়ার বড় রায়পাড়ায় খানকায়ে মোজাদ্দেদীয়া'র বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২৪ জুন ) বাদ আসর হতে গভীর রাত পর্যন্ত উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর বড় রায়পাড়ায় ড. মুহাম্মদ আব্দুল মান্নান সরকার এর বাড়িতে খানকায়ে মোজাদ্দেদীয়া বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়। 

উক্ত মহফিলে খাস মোজাদ্দেদিয়া তরিকার অন্যতম খলিফা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ড. আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমাবাদ দরবার শরীফের খাদেম খাস মোজাদ্দেদিয়া তরিকার প্রধান খলিফা  মোহাম্মদ শামীম আখতার। 

আজকের এই মহফিলে ধর্মীয় বিষয়াদি যেমন কালব্, জিকির ও তরিকা সম্পর্কে আলোচনা করেন প্রধান অতিথিসহ উপস্থিত বক্তাগণ। মহফিল শেষে অর্ধ শতাধিক মুসল্লী এই তরিকা গ্রহণ করেন বলে জানা যায়। 

মহফিলে আগত অন্যান্য ইসলামিক স্কলার বক্তাগণ উপস্থিত ধর্মপ্রাণ মুসুল্লিদের উদ্দেশ্য পরকালের চিন্তা পরকালের জন্য বিশেষ প্রস্তুতি ও অন্তরে আল্লাহ্ পাকের জিকির (স্মরণ) প্রতিষ্ঠার তগিদের উপর গুরুত্ব দিয়ে ধর্মীয় বক্তব্য আলোকপাত করেন।

Leave Your Comments