নতুন নেতৃত্বে ইবি প্রেসক্লাব; সভাপতি আবু হুরায়রা, সম্পাদক পাপ্পু

Date: 2022-10-31
news-banner



আহসান হাবীব রানা, ইবি 
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ সম্পন্ন হয়েছে। এতে দৈনিক প্রতিদিনের সংবাদের ইবি প্রতিনিধি আবু হুরায়রা সভাপতি ও দৈনিক সমকালের ইবি প্রতিনিধি মুতাসিম বিল্লাহ পাপ্পু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

সোমবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির প্রেস কর্নারে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

এছাড়াওকমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি রুমি নোমান (জাগো নিউজ), যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান নাইম (একুশে টিভি), দপ্তর সম্পাদক মুনজুরুল ইসলাম নাহিদ (দৈনিক কালেরকণ্ঠ), কোষাধ্যক্ষ আদিল সরকার (সময়ের আলো), প্রচার-প্রকাশনা ও সাহিত্য সম্পাদক  রাকিব হোসেন রেদওয়ান(বাংলাদেশ প্রতিদিন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আজাহারুল ইসলাম(জনকণ্ঠ), কার্যনির্বাহী সদস্য সরকার মাসুম(যুগান্তর), তরিকুল ইসলাম(বাংলা নিউজ২৪), নুর আলম(একাত্তর পোস্ট), আবির হোসেন(ক্যাম্পাসলাইভ২৪), নাজমুল হোসাইন (বাংলা ট্রিবিউন)। 

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) এ কে আজাদ লাভলু ও সহকারী কমিশনার ছিলেন ইবি প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলতাফ হোসেন এবং সাবেক সাধারণ সম্পাদক কানন আজিজসহ প্রতিষ্ঠাকালীন সভাপতি সহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave Your Comments