লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী, জমি বিক্রয় করে অর্থ আত্মসাৎ সহ নানা অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত। প্রথম পর্বে বিদ্যালয়ের ১১০ শতক জমি বিক্রয় করে অর্থ আত্মসাৎ করেন এমন অভিযোগের তথ্য প্রচার করা হয়েছে। যার বর্তমানে বাজার দর ৭০ লক্ষ থেকে ৮০ লক্ষ টাকা।
বর্তমানে বিদ্যালয়ের নিজস্ব জমির মধ্যে মোঃ জহির উদ্দিনের নিকট থেকে ৪০ শতক কবলা করা জমি থাকলেও তা ভোগ দখল করছেন মৃত জহির উদ্দিনের পুত্র মোঃ জয়নাল আবেদীন। যিনি ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের করণীক। যেহেতু প্রধান শিক্ষক বিদ্যালয়ের জমি বিক্রয়ের টাকা আত্মসাৎ করেছেন, সেই টাকার ভাগ বাবদ তাঁর (জয়নাল আবেদীন) বাবার নিকট থেকে কবলা দেয়া জমিতে দোকানপাঠ করে ভাড়া তুলে ভোগ করে আসছেন। যার কোনো অংশই বিদ্যালয়ের ফান্ডে জমা হয়না। বিদ্যালয়ের জমির এ অংশে প্রায় ১০ টির মত দোকান ও একটি ‘ছ’ মিল রয়েছে বলে অভিযোগ রয়েছে। এ সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে প্রায় ২৫-৩০ হাজার টাকা ভাড়া তুলে ভোগ করেন করণিক জয়নাল আবেদীন। এ টাকার অংশের ভাগও গোপনে গ্রহন করেন প্রধান শিক্ষক শাহজাহান আলী। এ বিষয়ে জয়নাল আবেদীনের নিকট তথ্য জানতে চাইলে তিনি কোনো তথ্য না দিয়ে, ব্যাস্ত থাকার কথা বলে চলে যান।
আসছে তৃতীয় পর্ব-......