৫০বছর পুর্তি ও সুবর্ণজয়ন্তীকে সফল করার লক্ষ্যে সদর যুবলীগের বর্ধিত সভা সম্পন্ন।

Date: 2022-10-31
news-banner


রিয়াজ উদ্দিনঃ
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ-এর ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১১ নভেম্বর যুব মহাসমাবেশ করবে যুবলীগ। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা উক্ত যুব মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্টার ৫০ বছর পুর্তি ও সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব সমাবেশ সফল করার লক্ষ্যে কক্সবাজার সদর উপজেলা আওয়ামী যুবলীগ কর্তৃক এক বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত হয়।
সোমবার (৩১ অক্টোবর) বিকাল ৩ টায় ঈদগাঁও পাবলিক লাইব্রেরীর প্রাঙ্গণে বর্ধিত সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা যুবলীগের সভাপতি, ডিজিটাল হাসপাতালের চেয়ারম্যান ইফতেখার উদ্দিন পুতু ও সঞ্চালনা করে সদর যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো।
সভাপতির বক্তব্যে ইফতেখার উদ্দিন পুতু জানান, সদর যুবলীগের আওতাধীন ইউনিয়নের সকলের  কাছে আমার প্রত্যাশা যে, আপনারা এই মহাসমাবেশকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আপনাদের সর্বোচ্চ সাধ্য দিয়ে ১১ নভেম্বরকে সফল করবেন। যুবলীগকে সফল করার দায়িত্ব এখন আপনাদের কাঁধে। আমি জানি আপনারা পারবেন। যুবলীগ অসাধ্য সাধন করা এক সংগঠন।
উক্ত সভায় যুব মহাসমাবেশ সফল করার লক্ষ্যে দুই হাজার নেতাকর্মী নিয়ে যুব মহাসমাবেশে অংশগ্রহণের জন্য সদর উপজেলার আওতাধীন স্ব-স্ব সাংগঠনিক ইউনয়নকে প্রস্তুতি সভা আয়োজনের সিদ্ধান্ত হয়।

Leave Your Comments