আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকার বেশি

Date: 2026-07-03
news-banner


দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। টানা দুই দফা কমার পর এবার প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ নতুন এই দর বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।


নতুন দর অনুযায়ী, দেশের বাজারে বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। যা আগের দিন ছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।]

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।


শুধু সোনা নয়, রুপার দামও বেড়েছে নতুন দরে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৭৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৯৭৪ টাকায় বিক্রি হচ্ছে।

Leave Your Comments