কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
সোমবার (৩১ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সাইফুর রহমান অডিটোরিয়ামে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচির শুরু হয় এবং পরিশেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাইফুর রহমান অডিটোরিয়াম এসে শেষ হয়।
অনুষ্ঠানে জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন নজরুল এর সঞ্চালনায় ও জেলা জাসদের সভাপতি আব্দুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা জাসদের সভাপতি রফিকুল ইসলাম টিপু ও সাধারণ সম্পাদক আলমগীর আলম শাহান, রাজনগর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মোস্তাক চৌধুরী, কমলগঞ্জ উপজেলা জাসদের সভাপতি এলাইমান আহমদ সহ জাসদ ও জাসদ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতি-লুটপাট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের যাপিত জীবনের দুঃখ-কষ্ট-দুর্ভোগ ও রাজাকার-জঙ্গি-সাম্প্রদায়িক চক্র, তাদের রাজনৈতিক মিত্র বিএনপির মাধ্যমে আক্রমণ চালাচ্ছে। জনজীবনে দুর্ভোগ মোকাবিলা, বাজার সিন্ডিকেট ও দলবাজি ধ্বংস করতে হবে। রাজাকাররা অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। ১৯৭৫ সালের পর সামরিক সরকার গঠন করে জিয়া এদেশে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের সরকার হটিয়ে রাজাকারদের ক্ষমতায় বসিয়েছে। তাদের দোসররা আজ রাষ্ট্রের অস্তিত্ব ধ্বংসের পাঁয়তারা করছে।’
বক্তারা আরো বলেন- ‘দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে, নিত্যপণ্যের নির্দিষ্ট দাম সরবরাহ রাখতে, বৈশ্বিক সংকট ও বিপর্যস্ত দেশীয় অর্থনীতি রক্ষা ও বিকাশে এবং সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে নির্বাচনের আগেই অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চক্রান্ত মোকাবিলার পন্থা নির্ধারণ করতে হবে।’