নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু

Date: 2026-07-05
news-banner

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি।

নরসিংদীর মনোহরদীতে পুকুরে গোসল করতে নেমে তিন শিশু মামাতো ফুফাত বোনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকাল সাডে ৩টার দিকে উপজেলার খিদিরপুর ইউনিযনের চর আহমদপুর গ্রামের এক পুকুরে এ ঘটনা ঘটে বলে জানান মনোহরদা থানার ওসি জাহাঙ্গীর বাদশা।
নিহতরা হলো ময়মনসিংহ ময়মনসিংহের গফরগাঁও থানা এলাকার সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (৮), তুহিন মিয়ার মেয়ে আযশো ওরফে আশামনি (১২) এবং মুফাচ্ছের মিয়ার মেয়ে সুমাইযা (১৩)। 
নিহতদের মধ্যে দুইজন স্থানীয কওমি মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায, ফাতেমা ও আশামনি চর আহমদপুর গ্রামের খোরশেদ মিযার ছেলের ও মেযরে ঘরের নাতনি। অপরদিকে সুমাইযা খোরশেদ মিযার ছোট ভাইযরে মেয।ে তারা শনিবার দুপুরের দিকে বাডরি পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে দীর্ঘ সময পার হলেও তিন শিশুকে পুকুরে না দেখে বাডরি এক ছোট শিশু বিষযটি পরিবারের সদস্যদের জানায। পরে স্বজন ও স্থানীয লোকজন পুকুরে নেমে তাদের উদ্ধার করে। দ্রত হাসপাতালে নেওযার উদ্যোগ নেওযা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয। এসময় স্বজনদের আহাজারিতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। 

মনোহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা অত্যন্ত মর্মান্তিক বেদনাদাযক ঘটনা । এ বিষযে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রযােজনীয ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave Your Comments