ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত প্রায় ৩ হাজার, গৃহহীন ১৬ হাজারের বেশি নিখোঁজ ৪১ হাজার ছাড়িয়েছে, ব্যাহত উদ্ধার কার্যক্রম

Date: 2026-07-05
news-banner

আন্তর্জাতিক ডেস্ক :

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা প্রায় ৩ হাজারে পৌঁছেছে। পাশাপাশি ১৬ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। শনিবার (৪ জুলাই) দেশটির এক দাফতরিক বার্তার বরাতে রোববার (৫ জুলাই) রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দাফতরিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৯৫৪ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে গৃহহীন অবস্থায় রয়েছেন ১৬ হাজারের বেশি মানুষ। এছাড়া বেসরকারি হিসেবে নিখোঁজের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে বলে জানা গেছে।

উদ্ধার কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন, খাদ্য, ওষুধ এবং ভারী সরঞ্জাম পৌঁছাতে দেরি হওয়ায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ কারণে আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো ধীরে ধীরে তাদের অনুসন্ধান অভিযান গুটিয়ে নিতে শুরু করেছে।

উল্লেখ্য, গত ২৪ জুন ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়। হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে দিন কাটাচ্ছেন।

Leave Your Comments