কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখায় অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরী ও পচা মিষ্টি বিক্রির অপরাধে ঢাকা মিষ্টি ঘরের মালিক গোপাল পালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং সেই সাথে ৫০ কেজি পচা মিষ্টি ধ্বংস করা হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) বড়লেখা পৌরসভার হাটবন্দ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।
অভিযানে সহায়তা করেছে বড়লেখা থানার একদল পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরী ও পচা মিষ্টি বিক্রির অপরধে ঢাকা মিষ্টি ঘরের মালিক গোপাল পালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে মানসম্মত পরিবেশে তৈরী ব্যতীত মিষ্টি জাতীয় খাদ্য সামগ্রী উৎপাদন বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।