গজারিয়ায় প্রতিবেশীর ধর্ষণের শিকার হয়ে কিশোরী অন্তঃসত্ত্বা

Date: 2026-07-05
news-banner

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১৩) একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী তরুণের বিরুদ্ধে। ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে জানিয়েছে পরিবার।

এ ঘটনায় গতকাল শনিবার গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন মেয়েটির ভাই। অভিযুক্ত তরুণের নাম সাজিদ মুন্সী (১৯)। আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন গজারিয়া থানার পরিদর্শক সাব্বির হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সাজিদ মুন্সী দীর্ঘদিন ধরে মেয়েটিকে বিভিন্ন প্রলোভনে ধর্ষণ করেছেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে ওই ছাত্রীকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যায় পরিবার। পরীক্ষা-নিরীক্ষায় চিকিৎসক জানালেন, সে দুই মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি এলাকায় জানাজানি হলে পালিয়ে যায় অভিযুক্ত সাজিদের পরিবার।

গজারিয়া থানার পরিদর্শক সাব্বির হোসেন বলেছেন, ‘পুলিশ হেফাজতে রয়েছে ভিকটিম। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Leave Your Comments