পল্লী উন্নয়ন দিবসে প্রধানমন্ত্রীর স্মারক ডাকটিকিট উন্মোচন

Date: 2026-07-05
news-banner

বাসস, ঢাকা

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যে রোববার (৫ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।


প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব মো. সুজাউদ্দৌলা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিটের পাশাপাশি একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডেটাকার্ড প্রকাশ করা হয়েছে।


অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং মন্ত্রণালয়ের সচিব শহীদুল হাসান উপস্থিত ছিলেন।

প্রতিবছর ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডেটাকার্ড প্রকাশ করে থাকে।

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ’ প্রতিপাদ্যে বিশেষ প্রকাশনা

Leave Your Comments