ভাঙ্গায় নিহত সুমনের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি জামায়াত নেতার

Date: 2026-07-05
news-banner

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর


ফরিদপুরের ভাঙ্গায় গুলিতে নিহত সুমনের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতা। শুক্রবার সকালে নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।


বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাঙ্গা পৌর আমির ও ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি পদপ্রার্থী মাওলানা মো. সরোয়ার হুসাইন নিহত সুমনের কাপুরিয়া সদরদী গ্রামের বাড়িতে গিয়ে তার বাবা-মাসহ স্বজনদের খোঁজখবর নেন। এ সময় তিনি গভীর সমবেদনা জানান।


তিনি বলেন, “সুমনের হত্যাকারী যেই হোক, যত প্রভাবশালীই হোক না কেন, তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। এ দেশের মাটিতে অপরাধীরা বিচারের মুখোমুখি হবেই।”

এ সময় নিহতের পরিবারের হাতে আর্থিক সহায়তা হিসেবে নগদ অর্থ তুলে দেন তিনি।


ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খান জসিম, ভাঙ্গা উপজেলা জামায়াতের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা।


উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙ্গা পৌরসভার দক্ষিণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় কাপুরিয়া সদরদী ও পূর্ব হাসামদিয়া গ্রামের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সুমন নিহত হন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে নিহতের বাবা মিলন মিয়া বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Leave Your Comments