কুলাউড়ায় সুলতান মনসুর এমপির পক্ষে মসজিদভিত্তিক চেক বিতরণ

Date: 2022-11-01
news-banner



কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত টিআর কর্মসূচির আওতায় মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য, জাতীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপির পক্ষ থেকে ৬৩ লাখ টাকার মসজিদ ভিত্তিক চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলার ১৩০টি মসজিদের প্রতি মসজিদে ৫০ হাজার টাকা করে মোট ৬৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও এমপির প্রতিনিধি আব্দুল নাহিদ চৌধুরীর পরিচালনায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

প্রধান অতিথির বক্তব্যে একেএম সফি আহমদ সলমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মসজিদসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। এরই ধারাবাহিকতায় সুলতান মোহাম্মদ মনসুর আহমদের এমপির নেতৃত্বে কুলাউড়ার জনগণ মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও যোগাযোগ ব্যবস্থাসহ সকল ক্ষেত্রে উন্নয়নের সুফল ভোগ করছে। তিনি উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় রাখার জন্য সবাইকে সহযোগিতার আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট এটিএম মান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, কুলাউড়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক একেএম শাহজালাল, উপজেলা কৃষকলীগের সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, এমপির বিশেষ সহকারী জামিল আহমদ মোহন, এমপির সমন্বয়ক খায়রুল আলম কয়ছর. অফিস সহকারী শেখ রুহেল, এমপির অন্যতম প্রতিনিধি মতাহির আলম চৌধুরী, হোসেন মনসুর, শফিকুল ইসলাম জাহেদ, মো. ছয়ফুর রহমান ছয়ফুল, আহবাব হোসেন রাসেল প্রমুখ।

পরিশেষে প্রধান অতিথি সফি আহমদ সলমানসহ অন্যান্য অতিথিরা ১৩০টি মসজিদ কমিটির সভাপতি/সম্পাদক বরাবরে বরাদ্দকৃত টাকার চেক বিতরণ করেন।

Leave Your Comments