কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যুবসমাজের ভূমিকা নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ জুলাই) উপজেলা পরিষদের হলরুমে Kaunia Youth & Social Development Organization (KYSDO)-এর উদ্যোগে এবং Youth Climate Action Project (YCAP)-এর আওতায় ‘জলবায়ু পরিবর্তন প্রেক্ষাপটে যুবসমাজের করণীয়: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ ও পরিবেশবান্ধব আচরণ নিশ্চিত করতে হবে।
অনুষ্টানে সভাপতিত্ব করেন KYSDO-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সোহেল রানা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাউনিয়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এনামুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুর রহমান ও কৃষিবিদ ডা. মো. ফেরদৌস হাসান জনি প্রমুখ । সেমিনারে কাউনিয়া যুব জলবায়ু অঙ্গীকার–২০২৬’ ঘোষণা পাঠ করা হয় এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।