ফতুল্লায় প্রতারণার অভিযোগ: মুদি ব্যবসায়ীর ৫০ হাজার টাকা নিয়ে উধাও, তথ্যদাতাকে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

Date: 2026-07-08
news-banner

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: 
রবিবার, 
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর পাকার মাতা এলাকায় এক মুদি ব্যবসায়ীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, স্থানীয় মুদি দোকানদার মোহাম্মদ দেলোয়ার হোসেনের দোকানে নিজেকে "মজু কোম্পানির এসআর" পরিচয় দিয়ে এক ব্যক্তি আসেন। বিভিন্ন কথা বলে বিশ্বাস অর্জনের পর তিনি দেলোয়ার হোসেনের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে চলে যান। 

পরে ওই ব্যক্তির সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। এতে তিনি প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী ফতুল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

এদিকে, অভিযুক্ত ব্যক্তির সন্ধান দিতে পারলে বা তাকে শনাক্ত করতে সহায়ক তথ্য প্রদানকারীর জন্য ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন ভুক্তভোগী। কোনো ব্যক্তি অভিযুক্তের অবস্থান বা পরিচয় সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য জানলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় অথবা ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Leave Your Comments