ইবিতে 'সম্প্রীতির সংগ্রামে আমরা' শীর্ষক উন্মুক্ত কবিতা আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

Date: 2022-11-02
news-banner



আহসান হাবীব রানা,ইবি প্রতিনিধি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কবিতা আবৃত্তি ও শিখন বিষয়ক সংগঠন 'আবৃত্তি আবৃত্তি'র উদ্যোগে 'সম্প্রীতির সংগ্রামে আমরা' শিরোনামে উম্মুক্ত কবিতা আবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার(০২ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এই উন্মুক্ত কবিতা পাঠ অনুষ্ঠান আয়োজিত হয়।

 সংগঠনটির সভাপতি নাঈমা পারভীন নীলার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের  অধ্যাপক ড. মিয়া মো: রাশিদুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো: সাজ্জাদ হোসেন, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল।

এছাড়াও সংগঠনটির সদস্য নওশীন পর্নীনি সুম্মার সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি আবু হুরায়রা এবং সংগঠনটির সাবেক সভাপতি নুরুল্লাহ মেহেদী সহ অর্ধ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন । 

অনুষ্ঠানে নারী, কুলিমজুর, আমার বন্ধু নীরাঞ্জনা, মানুষ, বাঙ্গালী ও বাংলাদেশ, বেদাভেদ সহ মোট ১৩ টি কবিতা আবৃত্তি করা হয়।

এ বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক হায়াত-ই-জান্নাত বলেন, ধর্মের লড়ায়, সাম্প্রদায়িকতা, সামাজিক অসঙ্গতি, অসমতা এখন সর্বত্র বিরাজমান। সবাই ভুলতে বসেছে জাত-পাত ধর্মের ঊর্ধ্বে আমাদের বড় পরিচয় আমরা মানুষ। 
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে অসাম্প্রদায়িক চিন্তাচেতনার উম্মেশ ঘটাতে আমাদের এই আয়োজন। আশা করি আমাদের এই কবিতা পাঠের আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, 'আসুন আমরা শুদ্ধতার চর্চা করি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০০৩ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে 'আবৃত্তি আবৃত্তি'। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের অন্তর্ভুক্ত একটি সংগঠন হিসেবে 'আবৃত্তি আবৃত্তি' তার সকল কার্যক্রম পরিচালনা করে আসছে।

Leave Your Comments