সাকিব হাওলাদার, ডাসার(মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের দক্ষিন চলবল গ্রামে বিয়ের দাবিতে প্রেমিক শৈশব বালার (২৫) বাড়িতে অনশনে বসেছেন প্রেমিকা বিউটি হালদার (২১)
আজ বুধবার ভোর থেকে উপজেলার নবগ্রাম ইউনিয়নের দক্ষিন চলবল এলাকায় ঘটনাটি ঘটে।
প্রেমিকা বিউটি বলেন, গত দুই বছর আগে থেকেই শৈশব বালার সঙ্গে আমার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পরে তা প্রেমের সম্পর্ক পরিনত হয়। পারিবারিকভাবে আমার বিয়ের প্রস্তাব দেয়া হলেও শৈশব বালা আমাকে বিয়ে না করার জন্য চাপ দিত।
বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে আমার সাথে একাধিক বার একাধিক স্থানে শারীরিক সম্পর্ক হয় যার ফলে আমি আত্মসাত্তা হই। এক পর্যায়ে আমাকে জোর করে বাচ্চা নষ্ট করায় শৈশব বালা ও তার পিসি যমুনা বালা। গত ১০ দিন যাবত আমার সঙ্গে শৈশব বালা যোগাযোগ বন্ধ করে দেয়।
আমার দাবি, শৈশব বালা যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি আত্যাহত্যা করব।
স্থানীয় সূত্রে জানাযায় সকালে শৈবাল বালার বাড়িতে ভুক্তভোগী মেয়ে গেলে শৈবাল বালার মা,ভাই ও পিসি ভুক্তভোগী বিউটি হালদার এর উপর শারীরিক নির্যাতন করে এবং বিভিন্ন হুমকি দেয়,পরবর্তীতে স্থানীয় সাংবাদিক উপস্থিতিটের পেয়ে শৈবাল বালার মা বাবা ভাই সহ বাসা থেকে পালিয়ে যায় আত্মগোপন করে