বাথরুম থেকে গৃহবধূর লাশ উদ্ধার

Date: 2022-11-02
news-banner



ভোলা জেলা প্রতিনিধিঃ

ভোলা জেলার লালমোহন উপজেলায় নিজ বাড়ির বাথরুম থেকে লাইজু আক্তার(৪০) এক নারী গৃহবধূর লাশ উদ্ধার করেছে লালমোহন থানা পুলিশ। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ভোলা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আজ বুধবার (২ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার বদরপুর ইউনিয়ন বদরপুর গ্রাম থেকে এই গৃহবধুর  লাশ উদ্ধার করা হয়। লালমোহন থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার এই বিষয়ে তথ্য নিশ্চিত করেন।

লালমোহন থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার আরও জানান, মঙ্গলবার রাতে লাইজু তাঁর স্বামী হেজু এবং ৩ বছর বয়সী শিশুকে নিয়ে একই খাটে স্বয়নে ছিলেন। জীবন জীবিকার নির্বাহের জন্য মধ্যরাতে হেজু মাছ শিকারের জন্য নদীতে চলে যায়। 

বুধবার সকালে লাইজু বাড়ির টুকিটাকি কাজ শেষ করে বাথরুমে যায়। তখন ওই ঘরে হেজুর এক ভাগ্নীও ছিল। দীর্ঘসময় ধরে তিনি বাথরুম থেকে বের না হওয়ায় আশেপাশের লোকজন ওই বাথরুমের দরজা ভেঙে ভিতরে লাইজুর লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন শেষ করে লাশ ময়নাতদন্তের জন্য ভোলা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই উত্তম কুমার আরও জানান, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই। সুরতহাল প্রতিবেদনে পুলিশের ধারণা হচ্ছে, গৃহবধু লাইজু স্ট্রোক করে মারা যেতে পারে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুব রহমান জানান! লাইজুর মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারের কারো কোনো অভিযোগ নেই। তবে ঘটনাটির তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় লালমোহন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

Leave Your Comments