টুটুল, ভোলা জেলা প্রতিনিধিঃ
মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, মোবাইল ফোনের অপব্যবহার ও সাইবার অপরাধ, সামাজিক অপরাধ, বাল্যবিয়েসহ নানাবিধ সামাজিক অপরাধ প্রতিরোধে ভোলা জেলায় তজুমদ্দিন উপজেলায় চাঁদপুর ইউনিয়ন গুরিন্দা বাজার সংলগ্ন বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে তজুমদ্দিন থানা পুলিশ (এসআই) মেহেদী হাসানের আয়োজনে এই বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় এখানে উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবীর মানুষ এবং জেলেরা।
আরও তজুমদ্দিন থানা পুলিশ মেহেদী হাসান (এসআই) জনসাধারণকে উদ্দেশ্য করে বলেন, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার এবং মানুষকে সচেতন মূলক কাজ করার জন্য আহ্বান জানায়। সমাজ থেকে বাল্য বিবাহ, মাদক নির্মূল, নারী নির্যাতন, ইভটিজিং, কিশোর গ্যাং অপরাধ, সাম্প্রদায়িক সহিংষতা নির্মূল করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান এসআই মেহেদী হাসান।