কুলাউড়া সরকারি কলেজের বার্ষিক মিলাদ অনুষ্ঠিত

Date: 2022-11-02
news-banner


কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার কুলাউড়া সরকারি কলেজের মুসলিম শিক্ষার্থীদের আয়োজনে বার্ষিক মিলাদ মাহফিল, দোয়া ও হামদ-নাত-ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বুধবার (২ নভেম্বর) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং সিনিয়র প্রভাষক মশিউর রহমান ও বদরুল ইসলামের পরিচালনায় কলেজ ভবনে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ গভর্নিং বডির সভাপতি মোঃ মাহমুদুর রহমান খন্দকার। তিনি তার বক্তব্যে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে। জীবনে সময়ের মূল্য দিতে হবে। তাহলেই জীবনে সফলতা অর্জন করতে পারবে। তিনি আসন্ন পরীক্ষায় তাদের সফলতা কামনা করে রাষ্ট্রের ও সমাজের আইন-শৃংখলা মেনে চলার পরামর্শ প্রদান করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু ও সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোঃ আব্দুর রকিব, আইনজীবি এড. এটিএম মান্নান, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোঃ আশরাফ আলী চৌধুরী, জাপা নেতা মোঃ আপ্তাব উদ্দিন, এমপির সমন্বয়ক খায়রুল আলম কয়ছর, সহঃ অধ্যাপক একেএম শাহজালাল, প্রভাষক সিপার উদ্দিন, প্রভাষক শামীম আহমদ, প্রভাষক আবুল কাসেম, প্রভাষক মশিউর রহমান প্রমুখ। 

অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন কাসিমনগর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল লতিফ ও দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মোঃ আহসান উদ্দিন।

Leave Your Comments