মেহেদী হাসান
তিতাস (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লা জেলার তিতাস উপজেলায় ৫২ পিস ইয়াবাসহ মো. নবীর হোসেন (৫০) নামে এক মাদক ব্যাবসায়ী কে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তিতাস থানার পুলিশ অফিসার এস আই করিম, এস আই তপন, এস আই পুষন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়েছে তাকে।
আটককৃত নবীর হোসেন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামের মো. শাহজালাল (ফকিরার) ছেলে।
এ বিষয়ে তিতাস থানার অফিসার ইনর্চাজ সুধীন চন্দ্র দাস সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন আমার দ্বায়িত্ব থাকা কালীন তিতাসে মাদকসহ যে কোন অপরাধ করবে কাউকেই ছাড় দেওয়া হবেনা। তিনি আরো বলেন আইন তার নিজস্ব গতিতে চলবে।
আটককৃত ব্যাক্তি নবীর হোসেনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের হয়েছে আজ (০৩ নভেম্বর) বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় কুমিল্লা জেলা জর্জ আদালতে তাকে সোপর্দ করা হয়েছে।