নীলসাগর ট্রেনের ১৪টি টিকিটসহ একজন গ্রেফতার

Date: 2022-11-03
news-banner


বুলবুল আহমেদ - রংপুর ব্যুরো চীফ। 
নীলফামারীর চিলাহাটি রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে মজিবুল হক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সৈয়দপুর জিআরপি পুলিশ।
আজ বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। 
মজিবুল ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের দিগন্তপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
উদ্ধার হওয়া ১৪টি টিকিকে ৩২টি আসন ছিলো।
সৈয়দপুর জিআরপি থানার পরিদর্শক সাকিউল আযম জানান, সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে অনলাইনে কাটা এসব টিকিট উদ্ধার করা হয়। তিনি কালোবাজারি। 
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে তার বিরুদ্ধে।

Leave Your Comments