প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬
সময়: ১২:২৬ পিএম
গজারিয়ায় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মুন্সিগঞ্জের গজারিয়ায় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদের সভাপতিত্বে এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ফজলুর রহমান বকুল, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক, গজারিয়া উপজেলা বিএনপির ১ নম্বর সদস্য মোতাহার হোসেন জাহাঙ্গীর, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিরুল ইসলাম জসিম, জুলাই যোদ্ধা, গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, গজারিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জালালনউদ্দিন রিমু, গজারিয়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক রাসেল দেওয়ান, শহীদ মো. মেহেদীর বাবা সানাউল্লাহ, গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাদী ইসলাম বাবু, গজারিয়া উপজেলা জাসাসের সভাপতি সোলাইমান এবং গজারিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং তাদের আদর্শ ও চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।