কুলাউড়ায় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে ‘থানা পুলিশ স্পোর্টিং ক্লাব’

Date: 2022-11-03
news-banner



কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

কুলাউড়ায় রাঙ্গিছড়া ফুটবল ক্লাবের আয়োজনে ‘টিভি অ্যান্ড টিভি ফুটবল টুর্নামেন্ট’র সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া বাজার ফুটবল মাঠে এ খেলার আয়োজন করা হয়।

‘কুলাউড়া থানাপুলিশ স্পোর্টিং ক্লাব’ বনাম ‘প্রতাবী ফুটবল ক্লাব’র মধ্যে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় গোলশূন্য অবস্থায় খেলা সম্পন্ন হলে টাইব্রেকারের মাধ্যমে ‘থানা পুলিশ স্পোর্টিং ক্লাব’ ৪-১ গোলে বিজয়ী হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুদর্শন কুমার রায়, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান মমদুদ হোসেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান, সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান প্রমুখ।

কুলাউড়া থানা পুলিশ টিমের সমন্বয়কারী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়- সাধারণ মানুষের সাথে যে সবসময় মিলেমিশে থাকে এই খেলাটি তার প্রমাণ। 

তিনি আরও জানান, এই খেলায় জাতীয় দলের বিভিন্ন তারকা ফুটবলাররা কুলাউড়া থানা পুলিশের হয়ে লড়েছেন।

Leave Your Comments