প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬
সময়: ০৪:৫৮ পিএম
গজারিয়ায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পরিবারের দাবি ৬ মাসের অন্তঃসত্ত্ব
মুন্সীগঞ্জের গজারিয়ায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, ওই কিশোরী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা।
এ ঘটনায় একই এলাকার তিন কিশোরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, কয়েক মাস আগে কিশোরীকে বাড়িতে একা পেয়ে একই এলাকার ইসমম (১৮) ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে ওই ঘটনার ভিডিও ধারণ করে তার কয়েকজন বন্ধুর কাছে পাঠানো হয়।
সেই ভিডিও দেখিয়ে পরবর্তীতে আরও কয়েকজন কিশোর ওই কিশোরীকে ধর্ষণ করেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—হোগলাকান্দি গ্রামের তাজুল ইসলামের ছেলে ইসমম (১৮), বোরহান উদ্দিন সরকারের ছেলে মারুফ মিয়া (১৪) এবং সোলেমান দেওয়ানের ছেলে তহিদুল (১৪)।পরিবারের দাবি, ঘটনার পর বিষয়টি গোপন থাকলেও সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন ও চিকিৎসা পরীক্ষার মাধ্যমে সে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানতে পারে পরিবার।