কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
কুলাউড়া উপজেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের আয়োজনে ৩৪টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দীক্ষাদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ নভেম্বর) দিনব্যাপী শহরের বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত গার্ল গাইডস শিক্ষার্থী উত্তরা রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।
বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খন্দকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও আলী আমজদ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদির, সাধারণ সম্পাদক ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, মৌলভীবাজার জেলা গার্ল গাইডসের সাধারণ সম্পাদক মাধুরি মজুমদার, জেলা কমিশনার নুরজাহান সূয়ারা, উপজেলা গার্ল গাইডসের সাধারণ সম্পাদক ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষিকা আখন্দ জান্নাতুল মাওয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা, বিশ্ব পতাকা ও গার্ল গাইডস পতাকা উত্তোলন করে দীক্ষাদান অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শহরে বিশাল র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।