সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ আগুন, আত্রাইয়ের ১৭ প্রবাসীর মর্মান্তিক মৃ/ত্যু, ৪ জন প্রবাসীর পরিচয় পাওয়া গেছে।

নওগাঁ প্রতিনিধি:

সৌদি আরবে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ জন প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নি/হতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালী গ্রামের চারজন প্রবাসীর পরিচয় পাওয়া গেছে।

নি/হতরা হলেন— রুবেল, পিতা: জান্নাহ; কলি, পিতার নাম জানা যায়নি; এবং দু ভাই সুমন ও মহন, তাদের পিতার নাম গুফার প্রামাণিক।

নিহত চারজনই আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

সৌদি আরবে কর্মরত অবস্থায় সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তাদের মৃ/ত্যু হয়। এ ঘটনায় গন্ডগোহালী গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয়রা নিহতদের মৃ/ত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই ঘটনায় নি/হত অন্য প্রবাসীদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।