কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জের সীমান্ত এলাকা থেকে চার ভারতীয় নাগরিককে আটক করছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬টি বন্দুক জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকাল সোয়া ৩টায় উপজেলার ইসলামপুর বাঘাছড়া চা বাগান থেকে আটক করা হয়। তবে অনুপ্রবেশকারী আরো দুই ভারতীয় পালিয়ে যায়।
আটককৃতরা হলো, ভারতীয় নাগরিক সতিন্দ্র রিয়াং (২১), নিরঞ্জ রিয়াং (২৮), সম্ভ্রাট রিয়াং (২১), সুমিরন রিয়াং (৩১)। তারা সবাই ভারতের রাজকান্দি জেলার বাসিন্দা বলে জানা গেছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্চয় চক্রবর্তী ভারতীয় নাগরিক ৪ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় নাগরিক ৬ যুবক ত্রিপুরা রাজ্য থেকে অবৈধ অনুপ্রবেশ করে। এ সময় ইসলামপুর ইউপি চেয়ারম্যান সোলেমান মিয়ার নেতৃত্বে এলাকাবাসী তাদেরকে আটক করে বিজিবি’র নিকট হস্তান্তর করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪ ভারতীয়কে থানায় নিয়ে আসে।